সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এসব অভিযোগের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ওই মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
তিনি আরো বলেন, জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াত আমিরের ‘বিস্ফোরক’ মন্তব্য
সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি কিছু ক্ষোভও প্রকাশ করেন।
তিনি বলেছেন, তাকে সরিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেয়ায় সেটা সম্ভব হয়নি।
আরও পড়ুন:








