বুধবার

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২ ফাল্গুন, ১৪৩২

একুশের প্রথম প্রহরের সে-ই ঘটনায় এবার রুমিন ফারহানা'র সমর্থকদের বিরুদ্ধে মামলা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৪

শেয়ার

একুশের প্রথম প্রহরের সে-ই ঘটনায় এবার রুমিন ফারহানা'র সমর্থকদের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা'র সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী তামিম মিয়া।

রবিবার রাতে সরাইল থানায় আকবর নামের এক ব্যক্তিকে প্রধান আসামিকে করে ১৭ জনকে এজাহারভুক্ত ও প্রায় দেড় শতাধিক লোককে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলাটি দায়ের করেন তিনি।

মামলার বাদী তামিম মিয়া অভিযোগ করেন, একুশে ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তাঁর বাড়ির সামনে এজাহারভুক্ত ১৭ জনসহ ১০০ থেকে ১৫০ জন গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে তাঁকে (তামিম মিয়া) মারধর করেন অভিযুক্তরা। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেন তারা।

এর আগে, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাঁধা ও কর্মীরা মারধরের শিকার হওয়ার অভিযোগ এনে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টারকে প্রধান আসামি করে প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছিলেন রুমিন ফারহানার সমর্থক মোঃ আহাদ নামে এক ব্যক্তি। যদিও মামলা দায়েরের একদিন পরই আদালত থেকে জামিন পেয়েছেন এজাহারভুক্ত আসামিরা।

উভয়পক্ষের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।



banner close
banner close