শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫২

শেয়ার

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং এ ফলাফল অস্বীকার করা হলে তা জুলাই আন্দোলনকে অস্বীকারের শামিল হবে। রবিবার সকালে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। তাঁর দাবি, ওই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এ আন্দোলন নিয়ে কোনো ধরনের উপহাস বা অবমূল্যায়ন করা হলে তারও পরিণতি হবে গুরুতর।

কর্মসূচি উদ্বোধনের পর তিনি জানান, নির্বাচনী এলাকার সব স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লাপাড়া উপজেলাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।