শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

গণভোট না মানলে, জনগণ সরকারকে মেনে নিবে না: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:১৩

শেয়ার

গণভোট না মানলে, জনগণ সরকারকে মেনে নিবে না: মুজিবুর রহমান
ছবি: সংগৃহীত

অতিদ্রুত আলোচনার মাধ্যমে গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, এতদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে।

এ সময় দেশের আদালত থেকে শুরু করে সর্বস্তরে বাংলা চালু করার দাবিও জানান তিনি।



banner close
banner close