বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৩

আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৩

শেয়ার

যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালের দিকে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল, এ নিয়ে আরও কাজ করতে হবে। এছাড়া রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে।



banner close
banner close