মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

কুমিল্লা'র তিনজন মন্ত্রী সভায় শপথের ডাক পেলেন

কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:১১

শেয়ার

কুমিল্লা'র তিনজন মন্ত্রী সভায় শপথের ডাক পেলেন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ থেকে আমিন উর রশিদ ইয়াছিনকে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে এমন তথ্যটি নিশ্চিত করেন হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মিডিয়া সেল থেকে।

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় হাজী ইয়াছিনের অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) নিজের মনোনয়ন জমা দেন।

পরবর্তীকালে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে কুমিল্লা-৬ আসন থেকে হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনয়ন প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচিতে অংশগ্রহন করেন। প্রথমে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দলটির চেয়ারম্যান তারেক রহমান সর্বদিক বিবেচনাধীন রেখে তিনটি মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা -৩ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন কায়কোবাদ'কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হবে।



banner close
banner close