মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

শপথ নিলেন এনসিপির ৬ এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩৮

শেয়ার

শপথ নিলেন এনসিপির ৬ এমপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।

মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে শপথ গ্রহণ করেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।



banner close
banner close