বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩১

শেয়ার

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট পোস্ট এসব কথা বলেন তিনি।

তবে, এই পোস্টের পূর্বে আরেকটি পোস্ট করে তিনি লেখেন, ‘গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।’

এর আগে, শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা বলে দলের পক্ষ থেকে এমনটা জানিয়েছেন কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।



আরও পড়ুন:

banner close
banner close