বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আজ মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজধানী ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। এ সময় জামায়াত আমিরের বাসায় পৌঁছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সন্ধ্যায়
এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








