সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বিকেলে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৯

শেয়ার

বিকেলে ১১ দলের বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।



banner close
banner close