রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০০

শেয়ার

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে রওয়ানা হন তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে শনিবার বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।



banner close
banner close