শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

ভূঞাপুরে জামায়েত অফিসে ভাঙচুর পর এবার আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৬

শেয়ার

ভূঞাপুরে জামায়েত অফিসে ভাঙচুর পর এবার আগুন
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘার পটলে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মাঝে জামায়েত ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়রাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে অফিসটিতে ভাঙচুর করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়েত নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়েত নেতাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন জালিয়েছে। পাশাপাশি স্থানীয় জামায়েত কর্মীদের ভোট দের দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। তারা দ্রুত দোষীদের শাস্তি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ এমন কাজ করলে সাংগঠনিক ও আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close