বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

জামায়াতে ইসলামী বিপুল ভোটে পাশ করবে: নায়েবে আমির

রাজশাহী, প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫০

আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১

শেয়ার

জামায়াতে ইসলামী বিপুল ভোটে পাশ করবে: নায়েবে আমির
ছবি: বাংলা এডিশন

নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোট মনোনীয় এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তবে জয় পরাজয় প্রসঙ্গে সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ তায়ালা। সূরা আল ইমরানে আল্লাহ তায়ালা এমনটাই বলেছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন, ক্ষমতা থেকে নামিয়ে দেন। যাকে ইচ্ছা আল্লাহ তায়ালা সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তায়ালা অপমানিত করেন। আল্লাহ তায়ালার এ কথাটাই চূড়ান্ত কথা, আমরা এটাতেই বিশ্বাস করি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, আর জনমতের ব্যাপারটা আমিও যেমন বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। মানুষ ভালর জন্য সবাই আশা করে আছে। সেদিক থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক ভোটে পাশ করবে ইনশাআল্লাহ।

দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। মুজিবুর রহমান বলেন, আমার তিনটি বার্তা। এক, আমরা যদি এবার নির্বাচনে একটা এক্সামপল সৃষ্টি করতে পারি, বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে ভাল সুনাম করবে। সম্ভাবনা দেখছি। দুই নম্বর, যিনি পাশ করবেন, তাকে মেনে নেয়া। আমরা জয়ী হলেও মানবো, পরাজিত হলেও মানবো। আইন মানতে আমাদের কোনো অসুবিধা নেই। এটা হওয়া উচিত। বিশৃঙ্খলা কাম্য নয়। আসুন দেশটাকে পৃথিবীর বুকে ভাল কাজ রেখে যেতে পারি। জেন জি এটাই জানিয়েছে, কোনো অনিয়ম বরদাশত করবে না। আমরা আশাবাদী। জনগণের কাছে আপিল ও অনুরোধ করছি, আপনারা ভালভাবে সবাই ভোট দেবেন।

এ সময় জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক মুজিবুর রহমান একই কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে আসনটিতে জামায়াত প্রার্থী এবং দেশে ১১ দলীয় জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ন্যায় রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ ভোটাররা সারিবদ্ধভাবে এসে লাইনে দাড়িয়েছেন, ভোট প্রদান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখে গেছে অনেক ভোটারকে।



banner close
banner close