বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

প্রিজাইডিং অফিসারকে অসহযোগিতা করায় আইএসটির প্রিন্সিপালসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৩২

আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৩৩

শেয়ার

প্রিজাইডিং অফিসারকে অসহযোগিতা করায় আইএসটির প্রিন্সিপালসহ আটক ৩
ছবি:সংগৃহীত

রাজধানীর ঢাকা-১০ আসনের ধানমন্ডি থানার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) ভবন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও দুই দারোয়ানকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আব্দুল মজিদ ও দুই দারোয়ান কিরোন ও তানজিল।

তিনি জানান, ভোটকেন্দ্রটির প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালনের অংশ হিসেবে আইএসটি ভবনে এসে প্রিন্সিপালের কক্ষ খুলে দেয়ার জন্য দারোয়ানকে নির্দেশ দেন। তবে দারোয়ান কক্ষ খুলতে অস্বীকৃতি জানান এবং প্রিন্সিপালের কক্ষের চাবি চাইলে তাও দিতে অস্বীকার করেন।

পরবর্তীতে প্রিজাইডিং অফিসার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আব্দুল মজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনিও কক্ষ খুলে দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি নিয়ে দেরি করেন। ঘটনার পর প্রিজাইডিং অফিসার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অজিহাতনুরকে জানান।

তাদের নির্দেশনায় ঘটনাটি তদন্তের জন্য প্রিন্সিপাল মো. আব্দুল মজিদ এবং দারোয়ান তানজিল ও কিরণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়া হয়।



banner close
banner close