হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের তথ্য যাচাই করছে সরকার
দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর যাচাই করছে সরকার। দণ্ডিত ও পলাতক আসামির এ ধরনের আবেদন করার আইনগত সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।…