বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৫১

শেয়ার

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি:সংগৃহীত

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার বিকেলে ওয়েবসাইটটি লাইভ হয়েছে। ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।

তিনি বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।



banner close
banner close