সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে: এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৭

শেয়ার

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে: এহসানুল মাহবুব জুবায়ের
ছবি;সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেছেন, এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে কমিশনের এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে জামায়াত।

সোমবার বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আমরা মনে করি, এই সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল।

এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অবিলম্বে এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে কমিশনের এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবো ইনশাআল্লাহ।



banner close
banner close