শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৪

শেয়ার

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান
ছবি: বাংলা এডিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ–৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় তিনি সন্ত্রাস দমন, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে বাধা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন।

নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়েও তিনি বক্তব্য দেন। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, অ্যাডভোকেট আবু তালেব, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



banner close
banner close