শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪৪

শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা আজ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।

বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জানা যায়, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজ বুধবার সন্ধ্যায় এই ইশতেহার ঘোষণা করা হবে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।