শনিবার

৪ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৩

শেয়ার

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের মধ্য দিয়ে আগামী ১২ তারিখ জাতীয় পার্টির আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা।

রবিবার দিবাগত রাতে রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি ওপেনে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এবার সময় এসেছে পরিবর্তনের। সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কাউনিয়া-পীরগাছা আসনে ১১ দলের প্রার্থী আখতার হোসেনসহ অনেকে বক্তব্য দেন।



banner close
banner close