গোলামি নয়, আজাদির বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেছেন, “জুলাই এসেছে আল্লাহর নেয়ামত হিসেবে। জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও আমরা দেশ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না।”কুমিল্লায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লার উন্নয়ন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নেতৃবৃন্দ জোড়ালো বক্তব্য দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম,এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা -৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাগপার সভাপতি ইন্জিনিয়ার রাশেদ প্রধান। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কুমিল্লা -আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা -১০ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, কুমিল্লা -৮ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল আলম হেলাল,কুমিল্লা -৫ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.মোবারক হোসেন,কুমিল্লা -৯ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা -৭:আসনে ঘড়ি প্রতিকের প্রার্থী মাওলানা সোলায়মান খান,কুমিল্লা -৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা -২ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা,কুমিল্লা -১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।জাকুসুর জিএস মাজহারুল ইসলাম। উপজেলা আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“অবহেলিত কুমিল্লার পক্ষে কথা বলার অনুরোধ জানাই। কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে এবং বিমানবন্দর চালু করতে হবে। কুমিল্লায় কোনো চাঁদাবাজের স্থান হবে না। গ্যাস সংকট, জলাবদ্ধতা নিরসন করে আমরা একটি আধুনিক কুমিল্লা গড়তে চাই।
আরও পড়ুন:








