শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

এনসিপির নির্বাচনি থিম সং প্রকাশ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ১১:২০

শেয়ার

এনসিপির নির্বাচনি থিম সং প্রকাশ বিকেলে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি থিম সং প্রকাশ করা হবে আজ।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে এই থিম সং প্রকাশ করা হবে।

এর আগে, শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার বিকেল ৫টা দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা আমাদের পার্টির নির্বাচনি থিম সং এবং গণভোটের জন্য একটা থিম সং করেছি। শনিবার বিকেল ৫টায় এই ২টা থিম সং প্রকাশ করব। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, যারা পারবেন সেখানে আসবেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।



banner close
banner close