সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

৭১ এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:০১

শেয়ার

৭১ এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি : নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণজোয়ার করতে এনসিপির প্রার্থীরা কাজ করবেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল, তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। সরকার পুলিশের ওপর নির্ভর হয়ে আমাদের জীবন নিরাপদ করতে পারবে না।

তিনি বলেন, এ ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা, স্বার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।



banner close
banner close