শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৬

শেয়ার

হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। এছাড়া, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন— গুলি মাথা থেকে বের হয়ে গেছে।

বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।



banner close
banner close