বৃহস্পতিবার

২২ জানুয়ারি, ২০২৬ ৯ মাঘ, ১৪৩২

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৩

আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৫

শেয়ার

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখা।

শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুর পাড়ের অস্থায়ী জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল), সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, সুমি ইসলামসহ মিছিলে এনসিপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।



banner close
banner close