শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

কানের নিচে গুলি লেগেছে হাদীর; অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৬

শেয়ার

কানের নিচে গুলি লেগেছে হাদীর; অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, শুক্রবার দুপুর আড়াইটার পর পরই গুলিবিদ্ধ হাদীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরের দিকে গুলিবিদ্ধ হন হাদী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়েছে।