বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৪২

শেয়ার

একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়।

রবিবার রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের মানুষ অব্যই ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।’

সমস্ত অপপ্রায়সকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল।



banner close
banner close