শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

ইসির ওয়েবসাইটে প্রকাশ পেলো এনসিপির শাপলা কলি প্রতীক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ২০:১০

শেয়ার

ইসির ওয়েবসাইটে প্রকাশ পেলো এনসিপির শাপলা কলি প্রতীক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’।

বুধবার ইসির ওয়েবসাইটে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে এনসিপির প্রতীক প্রকাশ করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে 'শাপলা কলি' প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি।

ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে।