বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে গেলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায়:মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:৪৩

শেয়ার

সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে গেলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায়:মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

সাংবাদিকরা নিজেরাই যদি রাজনীতিকদের পকেটে ঢুকে যান তাহলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। আপনারা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায় না। আপনারা যদি নিজেরা পকেটে ঢুকে যান, তখন সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্য আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম। আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।



banner close
banner close