বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:১৩

শেয়ার

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের
সংগৃহীত ছবি

ক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এ প্রত্যাশার কথা জানান তিনি ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-‘সামনের বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের মাবোনদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানতে আমি সম্প্রতি অংশ গ্রহণ করেছি “উদ্ভাসিত নারী” শীর্ষক এক মতবিনিময় সভায়। সেখানে এসব বিষয়ে সরাসরি জানার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমার চিন্তা ও পরিকল্পনাসমূহ আরও শাণিত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে আমাদের নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় এই বিস্তারিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, যারা এই সুন্দর আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আমাদের মধ্যে এমন আরও অর্থবহ যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।



banner close
banner close