শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার নির্দেশ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার নির্দেশ জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

আলেম-ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো– কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।

জামায়াত আমির সতর্ক করে আরও লেখেন, ‘যদি কেউ এমনটি করেন, তবে ধরে নেয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না।