শনিবার

১৭ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়লো এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ০৯:২৪

শেয়ার

মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়লো এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এ ঘোষণা দেন।

পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে গত ছয় নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে দলটি।

এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।