ভারতীয় আধিপত্যবিরোধী সংগঠন মঞ্চ ২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন,
আওয়ামী লীগ ধরে মনের মতো ধোলাই করে পুলিশের হাতে উঠিয়ে দিবেন। ১৩ তারিখ আওয়ামী লীগকে রাস্তায় নামার আহবান করছি, কারণ তাদের কবর রচনার জন্য এই দিনটাকে আমরা ফিক্সট করেছি।
এর আগে বক্তব্যের শুরুতে ফাহিম ফারুকী বলেন,দীর্ঘ ১৬ বছর যারা ঘুম, খুন, মানবতা বিরোধী অপরাধ করেছে তারা বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে পারবে না।শহীদের রক্ত আমরা কখনো বৃথা যেতে দিব না।প্রয়োজনে আওয়ামী লীগ প্রতিরোধে তরুণ ছাত্র সমাজকে নিয়ে তিতুমীরের বাশের কেল্লার মতো ছাত্র জনতার কেল্লা তৈরি করব তবু আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফিরতে দিব না ইনশাআল্লাহ।
পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন,আজ যারা দিল্লির সাথে মিটিং করে আওয়ামী লীগের বিরুদ্ধে শহীদ পরিবারের মামলা তুলে নেওয়ার কথা বলছে তারাই পূর্বে চাঁদাবাজির জন্য সারা দেশে মিথ্যা মামলায় মানুষকে জড়িয়েছে। বিএনপি যদি শহীদ পরিবারের মামলা তুলে নিতে চাপ দেয় তাহলে আওয়ামী লীগ এর চেয়ে খারাপ পরিনতি হবে তাদের কিন্তু আমরা চাই শহীদ জিয়ার দল ভারত বিরোধী লড়াইয়ে ফিরে এসে বাংলাদেশের এজেন্ডা নিয়ে রাজনীতি করবে।
মঞ্চ ২৪ সম্প্রতি দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা “অধিপত্যমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ” গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাহিম ফারুকীর যেভাবে ভারত বিরোধী লড়াইয়ে যাত্রা শুরু করেছে, আগামীতে এদেশের মানুষ তাকে মূল্যায়ন করে বাংলাদেশ রক্ষায় তরুণ এই নেতার পাশে দাঁড়াবে।
আরও পড়ুন:








