রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে আওয়ামী দোসর মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ২১:২৩

আপডেট: ১১ নভেম্বর, ২০২৫ ২১:৩৫

শেয়ার

নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে আওয়ামী দোসর মুস্তাফিজ
ছবি: বাংলা এডিশন

নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী নির্বাচনে তীব্র ক্ষোভ ও বিভাজন দেখা দিয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি নওগাঁ জেলার পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে নওগাঁ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তার মনোনয়ন পাওয়াকে কেন্দ্র শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

জানা গেছে, মোস্তাফিজুর রহমানের মেয়ের শ্বশুর এনামুল হক ছিলেন আওয়ামী লীগের নিয়ামতপুর উপজেলা সভাপতি ও নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান। তার মেয়ে জামাই রেজাউল হাসান রানাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়াও মোস্তাফিজুরের আপন ভাই শফিউল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের পক্ষে নৌকা প্রতীকের প্রচারণা করেছিলেন। আওয়ামী পরিবারভুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে জেলার তৃণমূল নেতা-কর্মীরা।

২০১৮ সালে মোস্তাফিজুর রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে বিতর্কিত হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মোস্তাফিজুর রহমানের সমর্থকরা নির্বাচনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চাদাবাজি,লুটপাট এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন করছে তার সমর্থকেরা। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে জানা যায়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে মোস্তাফিজুর রহমান দলটির সঙ্গে সমন্বয় করে চলতো। আওয়ামী পতনের পর তিনিও লীগ পুনর্বাসন করছেন। এমন পরিস্থিতিতে নিয়ামতপুর বিএনপির একাধিক ত্যাগী নেতা দলের হাইকমান্ডের কাছে তার মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছে বলে জানা যায়।

সকল অভিযোগের বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।



banner close
banner close