ছবি: সংগৃহীত
মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হবে।
শায়রুল কবির খান আরও বলেন, দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন:








