রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ভারত চায় আ. লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১৮:০৩

শেয়ার

ভারত চায় আ. লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক: আলতাফ হোসেন চৌধুরী
ছবি: বাংলা এডিশন

ভারত আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার দুপুরে দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে বিএনপি। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে। তবে ভারত চায়, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক।”

সভায় দুমকী উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, মো. জসীমউদ্দিন হাওলাদার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফর এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।



banner close
banner close