রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

৭১-এর বিরোধীরা আবারো নির্বাচিত হওয়ার দুঃস্বপ্ন দেখছে: আনিসুর রহমান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১২:০০

শেয়ার

৭১-এর বিরোধীরা আবারো নির্বাচিত হওয়ার দুঃস্বপ্ন দেখছে: আনিসুর রহমান
ছবি: বাংলা এডিশন

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান আনিস বলেছেন, ‘যারা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলো, সেই পরাজিত শক্তি আবারো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে। এটি জাতির জন্য অশুভ সংকেত।’

শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল মাঝি বাড়ি এলাকায় ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান বলেন, ‘স্বাধীনতার শত্রু ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে রাজনীতিতে পুনর্বাসিত করা জাতির প্রতি চরম অবমাননা। সেই পাকিস্তানি দোসরদের আর বাংলাদেশের রাজনীতিতে স্থান দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।’

বর্তমান প্রশাসনিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামোর অসঙ্গতি দূর করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সুনীল সাধু এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন।



banner close
banner close