রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১২:০২

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ১২:০৩

শেয়ার

চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপু নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া একাধিক মামলায় নাম রয়েছে তার ।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘টিপু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থানের তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে শর্টগান, নাইন এমএমসহ বিভিন্ন ধরনের অস্ত্রের বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।



banner close
banner close