সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১২:৩৫

শেয়ার

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে দর্শনা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার এ তথ্য জানানো হয়।

ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বলেন, ‘স্থানীয় দর্শনা থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।’

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে।



banner close
banner close