রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

জোটের প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে আপত্তি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৩:০৫

শেয়ার

জোটের প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে আপত্তি বিএনপির
ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় জোট করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। পাশাপাশি এই ইস্যুতে ইসিকে চিঠিও দিয়েছে দলটি।

রবিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ দুই সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান।

মূলত, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিলো বিএনপি। সে সময় দলটিকে আশ্বস্ত করা হয়েছিলো যে, সরকারের পক্ষ থেকে এ ধরণের কোন সিদ্ধান্ত নেবে না কমিশন। আইন সংশোধনে এর কোন প্রতিফলন নেই বলে জানিয়েছে বিএনপি।