বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১২:১৫

শেয়ার

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে: জয়নুল আবদিন ফারুক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

রবিবার জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে।

এ সময় বিগত ১৫ বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণ করার চেষ্টা করা হয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি।