বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:০২

শেয়ার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা
ছবি: সংগৃহীত

সিলেট কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ।

রবিবার দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি।

শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।

সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।

জানা যায়, সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে জানাজা অংশগ্রহণ করানো হয়। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেয়া হয়।

সিরাজুল গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাগারে আছেন।