বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৭:৫১

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর কবির (৫৪), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামীলীগের সক্রিয় সংগঠক মকবুল হোসেন (৫৮), ঢাকা মহানগর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু (৬৪), ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন (৪৮), নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাহাদ চৌধুরী (২৫), বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) ও তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজীব (৩৬)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ডিবি উত্তরা-বিভাগের একটি দল বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে সমরিতা হাসপাতালের সামনে থেকে আবু সাঈদ স্বপনকে গ্রেপ্তার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

তিনি বলেন, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ব্লক-সি এলাকার নিজ বাসা থেকে মো. মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। অন্যদিকে একই সময়ে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আতিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করে।

এছাড়াও একই দিন রাত ১২টা ২৫ মিনিটে গুলশান থানাধীন নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগ। রাত ১০টা ৪৫ মিনিটে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাহাদ চৌধুরীকে গ্রেপ্তার করে। রাত ৮টার দিকে ডিবি- রমনা বিভাগের একটি টিম বেইলি রোড এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মো. রাজীব গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।