রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

আগামী নির্বাচন দেশের রাজনৈতিক-অর্থনেত্তিক ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৭:৫০

শেয়ার

আগামী নির্বাচন দেশের রাজনৈতিক-অর্থনেত্তিক ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল
ছবি: বাংলা এডিশন

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক- অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রের বিকল্প নেই৷ গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি৷

মহাসচিব বলেন, সামনে সতর্কতার সহিত পা ফেলতে হবে৷ রাজনৈতিক ভুল করার কারনে ফ্যাস্টিটদের কবলে পড়া যাবেনা৷ আর ফ্যাস্টিট দেখতে চাইনা৷

মির্জা ফখরুল বলেন, দানবীয় দু:শাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে।অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন৷ মিথ্যা মামলায় জেলে গেছেন৷ এখন

মুক্ত ভাবে নিশ্বাস নিতে পারি৷ নেতা-কর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন,সাধারণ সম্পাদক পয়গাম আলী,সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।