রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিলো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৫:০৪

শেয়ার

শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিলো ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এ সময় তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেয়া সময়ের কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।

ইসি সচিব বলেন, ‘১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।’