সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৬:০৭

শেয়ার

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান
হবু স্ত্রী নুসরাত খান ও ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। তার হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে নুসরাত খান লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসেনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। সকলের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ইশরাক হোসেন নুসরাত খানের বাগদান হয়।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পরানো হয়েছে। সকলের কাছে দোয়া চাই।

জানা গেছে, কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে '' লেভেল '' লেভেল শেষে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে স্থানীয় মোটরগাড়ি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেন।

বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির প্রবীণ রাজনীতিক সাদেক হোসেন খোকা। পিতার আদর্শ অনুসরণ করে ইশরাক হোসেন বর্তমানে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।

নবদম্পতির জন্য রাজনীতিক সামাজিক অঙ্গনে চলছে অভিনন্দন শুভকামনার বার্তা।



banner close
banner close