রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

জোট হলে রুমিন নয়, নমিনেশন পাবেন জুনায়েদ আল হাবীব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১২:২৯

আপডেট: ১০ অক্টোবর, ২০২৫ ১২:৪৩

শেয়ার

জোট হলে রুমিন নয়, নমিনেশন পাবেন জুনায়েদ আল হাবীব
কোলাজ: বাংলা এডিশন

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, বিএনপির সাথে জোট হলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্প্রতি সরাইলের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি বলেন, ‘১৯৮১ সালের হাফেজ্জী হুজুরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে মুফতি আমিনী (রহ.)-এর প্রত্যেকটি নির্বাচনে আমি হুজুরের সফরসঙ্গী ছিলাম। এই এলাকার মানুষ আমাকে চেনে, আমি প্রত্যেক গ্রামেই গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই দেশ গঠন ও পুনর্গঠনে আমরাও অংশ নিতে চাই।’

মাওলানা জুনায়েদ আল হাবীব জানান, জমিয়তে উলামায়ে ইসলাম অতীতে চার দলীয় ও ২০ দলীয় জোটে বিএনপির সাথে ছিলো।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন বরেণ্য আলেম মুফতি ফজলুল হক আমিনী।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এ আসনে মনোনয়ন প্রত্যাশী হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জোট হলে মাওলানা জুনায়েদ আল হাবীবই বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।



banner close
banner close