রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ০৮:৫৩

শেয়ার

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ কথা লিখেন।

বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচজন মহাপরিচালকসহ বেশ কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক।

নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টের স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকেরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।



banner close
banner close