রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার করা সম্ভব: চিফ প্রসিকিউটর কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল

ইসকন নিষিদ্ধের দাবি তুললেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

ইসকন নিষিদ্ধের দাবি তুললেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক কুরআন অবমাননা ও পূজায় অসুরের মুখে দাঁড়ি লাগানোর মতো ঘটনাকে ইসকন ও উগ্র হিন্দুত্ববাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি তুলেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

রবিবার এক বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, কুরআন অবমাননা, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং পূজায় ইসলামবিরোধী প্রতীক ব্যবহারসবকিছুই ইসকন নামের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পরিকল্পিত অপতৎপরতার অংশ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সাম্য, শান্তি ও এক আল্লাহতে বিশ্বাসী বাঙালি মুসলিম জাতি। ভারতীয় অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, ইসকন ধর্মীয় ভক্তি ও সংস্কৃতির নামে দেশে ইসলামবিদ্বেষী প্রচারণা, সামাজিক বিভাজন ও প্ররোচনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের সংবিধান ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী।

তিনি সরকারকে আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসকনের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কার্যক্রমের পূর্ণ তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়,বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ। এখানে ধর্মীয় উস্কানি বা ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। কুরআন অবমাননার প্রতিটি ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



banner close
banner close