বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় রাশেদ খান বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেয়া ঠিক নয়-এ কথা জানিয়ে রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করে তিনি আরও বলেন, এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এই দায় জনগণের নয়, সরকারের।’

রাশেদ খান আরও বলেন, ‘কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এই সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজো কমিটিকে নিতে হবে।

ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।